[ শিক্ষা ]
আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন: সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন, পুরো আন্দোলন জুড়ে ঝরেছে অসংখ্য তাজা প্রাণ। কেউবা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন কেউবা উপার্জনক্ষম পরিবারের সদস্য হারিয়ে বেশ নির্বিকার। আন্দোলনে আহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তা বিলম্বের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজস্ব ভেরিফাইড প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন।
সারজিস লিখেছেন, ‘যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল, তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এতো দীর্ঘসূত্রিতা কেন? আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন৷’
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!