আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার গণমাধ্যমকে বলেন, দুই পদ্ধতি অনুসরণ করে বাতিল পরীক্ষাগুলোর ফল তৈরি করা হয়েছে। প্রথমত, খুবই সরল একটা প্রক্রিয়া, সেটা হলো—এসএসসিতে ঐ বিষয়ে শিক্ষার্থী যে নম্বর পেয়েছিল, এইচএসসিতে সেই নামে বিষয় থাকলেই তাতে এসএসসির প্রাপ্ত নম্বর পেয়ে যাবে।
‘দ্বিতীয়ত প্রক্রিয়াটিও খুব জটিল নয়। এটা করোনাকালে ফল তৈরিতে যে সাবজেক্ট ম্যাপিং ছিল, সেটা অনুসরণ করে করা হয়েছে। এতে কেউ বঞ্চিত হবে না’ বলেও উল্লেখ করেন পরীক্ষা নিয়ন্ত্রক।
.png)
প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার প্রকাশ হতে যাচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। প্রতি বছরের মতো এবার কোনো সরকারপ্রধান ফল ঘোষণা করবেন না। প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টাও ফল ঘোষণা করবেন না। এবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় নিজ নিজ বোর্ডের ফল প্রকাশের ঘোষণা দেবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।