এ সময় শিক্ষার্থীরা বলেন, জাতীয় পার্টি ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
.png)
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, আমরা আজকের এ মানববন্ধন থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই জাতীয় পাটিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীর কাছে প্রত্যক্ষভাবে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে তাদের দেওয়া বক্তব্য প্রত্যাহার করবে।
একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী রুমন বকশি বলেন, এই গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। আবু সাঈদের সহযোদ্ধারা বেঁচে থাকতে কোনো দালাল ও ফ্যাসিস্টদেরকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দিব না। জাতীয় পাটির দেওয়া নোংরা বক্তব্যহীন প্রচেষ্টা তারা সেটাকে প্রত্যাহার করে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে।
আরেক শিক্ষার্থী বলেন, রংপুর কারো একার না। সারজিস ও হাসনাত রংপুরে আসবে তারা প্রোগ্রামে অংশ নিবে। ৩৬ দিনে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করেছি। স্বৈরাচারের দোসরকে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।