বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বিজ্ঞান ইউনিটে বিভিন্ন বিভাগে ১৬৪টি ও কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিভিন্ন বিভাগে ৭০টি আসন ফাঁকা রয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান ইউনিট ইউনিট এর কিছু বিভাগে নির্দিষ্ট সংখ্যক খালি আসন পূরণের লক্ষ্যে বিশেষ মাইগ্রেশনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ মাইগ্রেশনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের (এরই মধ্যে ভর্তিকৃত) আগামী ২০ অক্টোবর বিকাল ৪টা থেকে ২৫ অক্টোবর এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যারা বিশেষ মাইগ্রেশনের আবেদন করেছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। এই দুটি ইউনিট এর বিভাগভিত্তিক শূন্য আসনসংখ্যা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থেকে জানতে পারবেন।