[ শিক্ষা ]
রোববার খুলছে ববি, সোমবার থেকেই প্রথম বর্ষের ক্লাস
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ
দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহাম বড় পীর হজরত আবদুল কাদির জিলানী (রহ:) এর ওফাত দিবস উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে রোববার (২০ অক্টোবর) খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।
দাফতরিক কার্যক্রম এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু সোমবার থেকে।
এর আগে রেজিস্ট্রার মনিরুল ইসলামের সাক্ষরিত এক নোটিশে গত ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাফতরিক ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ক্লাস কার্যক্রম বন্ধ ছিল। তবে এসময় আবাসিক হলগুলো খোলা রাখা হয়।
.png)
আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ অক্টোবর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগসমূহকে ক্লাস শুরুর বিষয়ে নোটিশ দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল বিশ্ববিদ্যালয়
লিংক সফলভাবে কপি হয়েছে!