ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির অধিভুক্ত সাত কলেজে ক্লাস শুরু রোববার

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ১৯ অক্টোবর ২০২৪
ঢাবির অধিভুক্ত সাত কলেজে ক্লাস শুরু রোববার
ছবি: ডেইলি বাংলাদেশ

২০২৩-২৪ আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম ভর্তি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের মধ্যে চারটিতেই ক্লাস শুরু হবে আগামীকাল রোববার। এখন পর্যন্ত বাকি তিন কলেজের ক্লাস শুরু বিষয়ে সিদ্ধান্ত হয়নি। শিগগিরই বাকি কলেজগুলোর শুরু হতে যাচ্ছে।

ক্লাশ শুরু হতে যাওয়া চার কলেজগুলো হলো- নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ।

কলেজগুলোর বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ২০ অক্টোবর অনার্স প্রথম বর্ষের ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়াও সাত কলেজে আগামী ২০, ২১ এবং ২২ অক্টোবর নবীন বরণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Advertisement

প্রসঙ্গত, এবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১০ মে, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ মে এবং বিজ্ঞান ইউনিটে ১৭ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের চূড়ান্ত ভর্তি তালিকা প্রকাশিত হয়।

অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ যথাক্রমে- ঢাকা কলেজ,  ইডেন মহিলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!