ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কলেজ খুলতেই বাগানে মিললো ঝুলন্ত লাশ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ২০ অক্টোবর ২০২৪
কলেজ খুলতেই বাগানে মিললো ঝুলন্ত লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

পূজার টানা কয়েকদিনের ছুটি শেষে রোববার খোলা হয়েছে মেহেরপুর সরকারি কলেজ। কলেজ খুলতেই বাগান মিলল অজ্ঞাত এক ব্যক্তির (আনুমানিক বয়স ৪৫) অর্ধগলিত ঝুলন্ত লাশ। আম বাগানের একটি গাছের ডালে ঝুলছিল মেরদেহটি।

রোববার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে কলেজের পেছনের মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে মারা গেছেন ঐ ব্যক্তি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় লুঙ্গি পেঁচিয়ে আম গাছের একটি ডালে ঝোলানো ছিল মরদেহ। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরায় চেনার কোনো অবস্থা নেই বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বারী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজের পেছনের আম বাগান থেকে বিকট দুর্গন্ধ বের হলে মানুষজন সেখানে যায়। পরে বাগানের মাঝখানের একটি আম গাছের ডালের সঙ্গে লুঙ্গির পেঁচিয়ে ঝোলানো অবস্থায় মরদেহ দেখে আমাদের খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট শেষে বলা যাবে।

প্রসঙ্গত, দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ১১ দিন বন্ধ ছিল স্কুল-কলেজ। টানা ছুটির পর আজ রোববার খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!