ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ২০ অক্টোবর ২০২৪
রাবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি
সভাপতি আকিল বিন তালেব ও সাধারণ সম্পাদক শামছ উদ্দিন মোস্তফা শাহরিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আকিল বিন তালেবকে সভাপতি এবং শামছ উদ্দিন মোস্তফা শাহরিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্যা রহমাতুল্লাহ ও সদস্য সচিব মুনতাসির মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হলো। 

Advertisement

আকিল বিন তালেবকে সভাপতি ও শামছ উদ্দিন মোস্তফা শাহরিয়াকে সাধারণ সম্পাদক করে গঠিত এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রীয় দফতর বরাবর প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্যা রহমাতুল্লাহ বলেন, আজ এক বছরের জন্য রাবির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!