ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ছাত্রলীগ-যুবলীগের হামলায় চবি ছাত্রশিবিরের প্রতিবাদ

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২১ অক্টোবর ২০২৪
ছাত্রলীগ-যুবলীগের হামলায় চবি ছাত্রশিবিরের প্রতিবাদ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন চবি শাখা ছাত্রশিবির।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

যৌথ বিবৃতিতে চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে যেসব চক্র সক্রিয় রয়েছে, অবিলম্বে এসব চক্রের হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

Advertisement

নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ ও কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।

শিবির নেতৃবৃন্দ আরো বলেন, যুবলীগ সন্ত্রাসী হানিফ গংয়ের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। স্বৈরাচার সরকারের পতনের পর ৫ আগস্ট রাতেও রেলক্রসিং এলাকায় হানিফ গংয়ের নেতৃত্বে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয় সাধারণ শিক্ষার্থীদের। এছাড়া, ব্যবসার আড়ালে বিশ্ববিদ্যালয়ের গাছ পাচার ও বাস সিন্ডিকেটের কলকাঠি নাড়ে সন্ত্রাসী হানিফ।

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের প্রতি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা সন্ত্রাসমুক্ত করার জোর দাবি জানান তারা। এছাড়া দ্রুততম সময়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, সোমবার (২১ অক্টোবর) চবি জিরো পয়েন্ট এলাকায় ভোর রাত ৪টার দিকে ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন দোকানে হামলা চালান যুবলীগ নেতা হানিফের অনুসারীরা। তাদের সঙ্গে যুক্ত হন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরাও। খবর পেয়ে এর প্রতিবাদে ফজর নামাজের পর শিক্ষার্থীরা জিরো পয়েন্টে জমায়েত হন। এরপর রেলক্রসিং অভিমুখে তারা প্রতিবাদ মিছিল নিয়ে এগিয়ে গেলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা স্থানীয় মসজিদের মাইকে আন্দোলনরতদের সন্ত্রাসী আখ্যা দিয়ে স্থানীয়দেরকে প্রতিরোধের ডাক দেন। এরপরে হানিফ বাহিনীর সদস্যরা পিস্তল, বন্দুক, শর্টগান ও ককটেল সহযোগে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) ২০২১-২২ শিক্ষাবর্ষের  ইয়াসিন আরাফাত চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল ভর্তি আছেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চবি শিবির
লিংক সফলভাবে কপি হয়েছে!