ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
সরকারি চাকরিতে আবেদন

বয়সসীমা ৩২ প্রত্যাখ্যান, ৩৫ প্রত্যাশীদের নতুন হুঁশিয়ারি

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ২৪ অক্টোবর ২০২৪
বয়সসীমা ৩২ প্রত্যাখ্যান, ৩৫ প্রত্যাশীদের নতুন হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা। একই সঙ্গে তিনদিনের মধ্যে বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারি না করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার জন্য আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন সংস্কার কমিটি গঠন করে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কমিটি তদন্ত প্রতিবেদনে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে মেয়েদের জন্য ৩৭ ও ছেলেদের জন্য ৩৫ বছর করার সুপারিশ করে।

Advertisement

তারা আরো বলেন, আজ আমরা জানতে পারলাম উপদেষ্টা পরিষদের বৈঠকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী তিনদিনের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারি না করা হলে আমরা আবারো রাজপথে নামবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের সমন্বয়ক রোমান কবির, আবু সাঈদ সাদ, সানিয়া সুমি প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!