১৪ সদস্যবিশিষ্ট জবি ছাত্রশিবিরের কমিটি প্রকাশ
এবার প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশ করেছিল জবি শাখা ছাত্রশিবির।
কমিটিতে সভাপতি হিসেবে আছেন গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মো. ইকবাল হোসেন শিকদার। এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. আসাদুল ইসলাম।
.png)
অন্যদের মধ্যে অফিস সম্পাদক হিসেবে আছেন ২০১৮-১৯ সেশনের মো. রিয়াজুল ইসলাম, বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক পদে আছেন পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের নাজমুল হক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ইব্রাহীম আলী ও বায়তুলমাল (অর্থ) সম্পাদক পদে আছেন ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. শাওন সরদার।
এছাড়াও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. আরিফুল ইসলাম রয়েছেন দাওয়াহ সম্পাদক পদে, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আছেন ইসলামের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের মাঈন উদ্দিন, স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে আছেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে আছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক পদে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র মো. মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক পদে রয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহিন আহমেদ, এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে রয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ সেশনের মোহাম্মদ জাহেদ এবং আইন সম্পাদক হিসেবে আছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র মো. সোহাগ আহমেদ।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সামনে এসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এসময় বিবৃতিতে সভাপতি, সেক্রেটারি ও প্রচার সম্পাদকের নাম প্রকাশ করা হয়েছিল।