[ শিক্ষা ]
ঢাবি হলের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক হলের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, লোকটি ভবঘুরে। তার আনুমানিক বয়স ৬০ বছর।
রোববাট (২৭ অক্টোবর) ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজিবুল আলম।
.png)
মাজিবুল বলেন, তার পরিচয় জানার চেষ্টা চলছে। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!