[ শিক্ষা ]
বরিশাল বিশ্ববিদ্যালয়
যেখানে ছাত্রীর মৃত্যু সেখানেই জানাজা
যে সড়কে মিম নিহত হয়েছেন, সেই সড়কেই জানাজা নামাজ আদায়। ছবি: ডেইলি বাংলাদেশ
সড়ক দুর্ঘটনায় নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল-পটুয়াখালী যে সড়কে মিম নিহত হয়েছেন, সেই সড়কেই জানাজা নামাজ আদায় করলেন শিক্ষার্থী ও ববি প্রশাসন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় নিহতের পরিবারবর্গের উপস্থিতিতে বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করে।
.png)
এদিকে বাস চাপায় হত্যার বিচারের দাবি ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সকাল ১০টা থেকে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ রয়েছে।
প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভোলার মোড় সংলগ্ন বরিশাল কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাস চাপায় নিহত হয় মাইশা ফৌজিয়া মিম। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল বিশ্ববিদ্যালয়
লিংক সফলভাবে কপি হয়েছে!