বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঐ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, গবেষণা তহবিল গঠন এবং নতুন নতুন উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বেশকিছু অর্জন রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে কার্যকর ভূমিকা পালন রাখতে হবে। তরুণ প্রজন্মের মেধা বিকাশে নিয়মিতভাবে ‘ডিজাস্টার হ্যাকাথন’ আয়োজনের ওপর গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে অত্যাধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য গবেষক, শিক্ষক, নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ঢাবি উপাচার্য।
.png)
স্টার্ট ফান্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, আবহাওয়াবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. ফাতিমা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ, স্টার্ট নেটওয়ার্কের সিইও ক্রিস্টিনা বেনেট এবং ওপেন ম্যাপিং হাব-এশিয়া প্যাসিফিকেরর আঞ্চলিক পরিচালক নামা বুধাঠকি বক্তব্য দেন।
প্রসঙ্গত, ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ, আবহাওয়াবিজ্ঞান বিভাগ, আন্তর্জাতিক সংস্থা স্টার্ট নেটওয়ার্কের অংশ ফোরওয়ার্ণ বাংলাদেশ এবং ওপেন ম্যাপিং হাব-এশিয়া প্যাসিফিক যৌথভাবে এই হ্যাকাথন প্রতিযোগিতা আয়োজন করে। এতে বুয়েট ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিম সোন্ডারার্স’ দ্বিতীয় ও ‘টিম রিলিফ টেক স্কোয়ার্ড’ তৃতীয় স্থান অর্জন করে।