ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ১ নভেম্বর ২০২৪
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
ঢাবিতে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী- সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময়া শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

শিক্ষার্থীরা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার উপদেষ্টা পরিষদ কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেখানে পর্যাপ্ত পরিমাণ আবাসিক সুবিধা নেই, সেসব না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই নাকি সাত কলেজের জন্য আলাদা অবকাঠামো নির্মাণ করা হবে। আমরা এত সহজে এসব মেনে নেবো না।”

Advertisement

শিক্ষার্থীরা আরো বলেন, “গত ২২ তারিখ আমরা এ ভিসি চত্বরেই আন্দোলন করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে আমাদের আশ্বাস দিয়েছিলেন। আমরা ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু আমরা কী দেখলাম? দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই নাকি সাত কলেজ থাকবে! আমরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা সব ভবনে তালা লাগিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবো।”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ঢাবি শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছেন। অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরাও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!