[ শিক্ষা ]
রিকশাচালকদের হামলায় ঢাবি শিক্ষার্থী আহত
ছবি: সংগৃহীত
যানজট নিরসনে কাজ করার সময় টিএসসিতে রিকশাচালকদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত মো. খালিদ হাসান ঢাবির আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
শুক্রবার (১ নভেম্বর) রাতে ক্যাম্পাস সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘটনার বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে শুক্রবার শনিবার ছুটির দিনগুলোতে অনেক ক্রাউড (ভিড়) হয়। রিক্সাওয়ালারা যত্রতত্র বসে থাকেন, এতে করে জ্যাম আরো বাড়ে। ঐ শিক্ষার্থীর সঙ্গে এই বিষয়ে রিকশাওয়ালার বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে সে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী বুঝতে পেরে রিকশা রেখে পালিয়ে যায়।’
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!