সোমবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ২৩ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
সুযোগ পাচ্ছে না সেকেন্ড টাইমারেরা: প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, ২০১৯ সন থেকে ২০২২ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাবি বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। যার ফলে বিগত বছরগুলোর মতো এ বছরও অংশ নেয়ার সুযোগ পাচ্ছে না সেকেন্ড টাইমারেরা।
.png)
আবেদন করতে পারবেন যারা: ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৯ থেকে ২০২২ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) 'বিজ্ঞান ইউনিট'-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, 'ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং 'চারুকলা ইউনিট'-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।
আবেদন পদ্ধতি ও ফি জমাদান: ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি সমমানের রোল ও রেজিস্ট্রেশন প্রদান সাপেক্ষে https://admission.eis.du.ac.bd মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। চলতি শিক্ষাবর্ষে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা, তবে আইবিএ ইউনিটের আবেদন ফি ১হা জার ৫০০ টাকা। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন।
ভর্তি পরীক্ষার সময়সূচি: এবছর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
সময়সূচি ও কেন্দ্র: সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ও ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, কোটায় ভর্তি, সমতা নিরূপণ ও ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে।