[ শিক্ষা ]
রামু ক্যান্টনমেন্টে শহিদ তানজিমের নামে কলেজ
লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। ছবি: সংগৃহীত
অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালীন সন্ত্রাসীদের হামলায় নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। সাহসী সেই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের স্মরণে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম ‘শহিদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
রোববার (৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নাম রাখা হয়েছে।
পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহিদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাঁথা ও সাহসিকতার ইতিহাস সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহিদ লেফটেন্যান্ট তানজিমের সাহসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে উৎসাহিত হবে।
২০১৮ সালে রামু সেনানিবাসে প্রতিষ্ঠিত এই কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ইতিমধ্যে নতুন নামে পরিবর্তিত হয়েছে এছাড়াও পরিবর্তন ঘটেছে লোগোতে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সেনাবাহিনী
লিংক সফলভাবে কপি হয়েছে!