[ শিক্ষা ]
আমরণ অনশনে ইবি চারুকলা বিভাগের শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ
বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ব্যবহারের সুযোগ না পেয়ে আমরণ অনশনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (৪ নভেম্বর) বেলা ৯টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে দাবি পূরণ না হওয়ায় দুপুর ২টা থেকে আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
চারুকলার বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন কর্তৃক তাদের বিভাগের জন্য বরাদ্দকৃত কক্ষ পূর্ব থেকেই অন্যায়ভাবে দখল করে রেখেছে ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা জানান, গত ৮ অক্টোবর কলা অনুষদের ডিন স্বাক্ষরিত চিঠিতে রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবনের চতুর্থ ও পঞ্চমতলার কক্ষ বিভাগটির জন্য বরাদ্দ দেওয়া হয়। তবে কাগজে-কলমে বরাদ্দ পেলেও কক্ষগুলো ব্যবহার করতে পারছে না বিভাগটি।
এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ চারুকলা বিভাগের জন্য বরাদ্দকৃত কক্ষগুলো নিজেদের দখলে নিয়ে ব্যবহার শুরু করেছে। এ নিয়ে গত ২৩ অক্টোবর মানববন্ধনও করে বিভাগটি।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!