[ শিক্ষা ]
ইসকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি
ছবি: ডেইলি বাংলাদেশ
ইসকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি এ দাবি তুলেছেন।
সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন হাদি।
শরীফ ওসমান বিন হাদি বলেন, গণমাধ্যমে এসেছে নানা সময় সিলেটে ও সাভারে ১৩ কোটি টাকা হর্ষবর্ধন শ্রিংলা দিয়েছে। প্রকাশ্যেই যদি এত টাকা তারা দেয় গোপনে কত দেয় তা সহজে অনুমেয়। এই ঢাকারই সনাতনীরা অভিযোগ করে, ইসকন তাদের জমির জাল দলিল তৈরি করে জমি দখল করে থাকে। সরকারের কাছে জানতে চাই ইসকন কোন আইনে কোন মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করার সুযোগ পেল! সরকারকে অবিলম্বে স্বাধীন কমিশন গঠন করতে হবে ইসকন নিয়ে। আর সরকার যদি এসব পদক্ষেপ না নেয় তাহলে আমরা আইনের পথে হাঁটব, আদালতে রিট করব।
এ সময় চট্টগ্রামে সমাবেশ, উসকানিমূলক বক্তব্য, সম্পাদক মাহমুদুর রহমানকে আল্টিমেটাম বেঁধে দেওয়ায় ইসকনের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের এ মুখপাত্র।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!