ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির রোকেয়া হলের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ৬ নভেম্বর ২০২৪
ঢাবির রোকেয়া হলের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ঐ ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।

বুধবার (২ নভেম্বর) অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম গণমাধ্যমে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সঙ্গে তার পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!