ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবি শিক্ষার্থীদের পদযাত্রা, ৩ দফা দাবিতে স্মারকলিপি

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪১, ১১ নভেম্বর ২০২৪
জবি শিক্ষার্থীদের পদযাত্রা, ৩ দফা দাবিতে স্মারকলিপি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ ৩ দফা দাবিতে গণ পদযাত্রা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

সোমবার (১১ নভেম্বর) সাড়ে ১২টায় জবির শান্ত চত্বর থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।

পদযাত্রা করে শিক্ষার্থীরা সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বরাবর স্মারকলিপি পেশ করেন বলে জানা গেছে।

Advertisement

শিক্ষার্থীদের ৩ দফা দাবি:

১) স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দায়িত্ব অর্পণ করতে হবে।

২) শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করতে হবে।

৩) অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সকল চুক্তি বাতিল করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জবি
লিংক সফলভাবে কপি হয়েছে!