[ শিক্ষা ]
ঢাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহি, সম্পাদক মোতাহের
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪ এর সভাপতি হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ফরহাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনকণ্ঠের মোতাহের হোসেন নির্বাচিত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম, নির্বাচন কমিশনার মাহবুব রনি ও সাইদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
অন্য ১০জন সদস্যরা হলেন- সহসভাপতি হিসেবে ইংরেজি দৈনিক নিউ নেশনের মো. মনিরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক যুগান্তরের মাহাদী হাসান, অর্থ সম্পাদক হিসেবে প্রতিদিনের বাংলাদেশের মো. শোয়াইব আহমেদ, দফতর সম্পাদক হিসেবে (৬ মাস করে) ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম ও কালবেলার মো. জাফর আলী। এবং সদস্য হিসেবে রয়েছেন কালের কণ্ঠের মো. মানজুর হোছাঈন মাহি, ভোরের কাগজের রাফিউজ্জামান লাবীব ও আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!