বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ব ইজতেমার কারণে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা পেছানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি শনিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি পরীক্ষাগুলোর সময়সূচি ঠিক থাকবে।
.png)
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা। এদিকে ভর্তির আবেদন ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া আগামী ২৩ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আবেদনকারীরা।