ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

১৯ নভেম্বর থেকে সচল হচ্ছে সিটি কলেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২০, ১৭ নভেম্বর ২০২৪
১৯ নভেম্বর থেকে সচল হচ্ছে সিটি কলেজ
ছবি: ডেইলি বাংলাদেশ

ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ ২০ দিন বন্ধ রাখার পর অবশেষে খুলছে রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ। আগামী ১৯ নভেম্বর থেকে কলেজের একাডেমিক কার্যক্রম চালু হবে। 

শনিবার (১৬ নভেম্বর) ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর থেকে কলেজ খোলা হবে। প্রথমদিন একাদশ শ্রেণির ক্লাস হবে। তবে প্রথম সেমিস্টারের ক্লাস টেস্ট হবে না। পরদিন (২০ নভেম্বর) দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। তবে দ্বাদশ শ্রেণিরও প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে না। এছাড়া স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির ক্লাস শুরু হবে ২১ নভেম্বর থেকে।

Advertisement

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ মোট ৭ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। আন্দোলন ঠেকাতে কলেজ কর্তৃপক্ষ ৪ নভেম্বর নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে।
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!