রোববার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ট্রান্সপোর্ট চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিছিলে ডাইনিং কর্মচারী সমিতির সভাপতি মো. জাফর উদ্দিন, সহসভাপতি মো. তুহিন হোসেন, সাধারণ সম্পাদক মো. শাকিল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
.png)
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, দীর্ঘ ৫২ বছর ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন তারা। গত বছরের ১৮ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট আদেশ অনুযায়ী ৩৩ শতাংশ (ন্যূনতম) নিয়োগ ‘ডাইনিং বয়’ থেকে প্রদান করার প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। নতুন হলগুলোতে আউটসোর্সিং এর মাধ্যমে ডাইনিংয়ের লোক নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের বেতন ১৬ হাজার এর অধিক। যেখানে বর্তমানে আবাসিক হলগুলোর ডাইনিংয়ে কর্মরত অস্থায়ী কর্মচারীরা (প্রায় ৯৫ জন) ৪ হাজার ৮০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮ হাজার ৪৮০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।