[ শিক্ষা ]
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার (১৭ নভেম্বর) রাজধানীর ঢাকা কলেজের সামনে তারা কর্মসূচি পালন করেন।
এ সময় সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী শাহাদাৎ হোসেনের নেতৃত্বে সাত কলেজে চলমান নানাবিধ সংকট সমাধানের প্রসঙ্গে আলোচনা হয়। বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব হাসান, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া শাইনা প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অধিভুক্ত সাত কলেজ
লিংক সফলভাবে কপি হয়েছে!