ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

রেললাইন ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৭, ১৮ নভেম্বর ২০২৪
রেললাইন ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
ফাইল ছবি

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ তুলে নিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেয় তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন। বলেন, মহাখালীতে রেলপথ অবরোধ কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। অবরোধ তুলে নেয়া হয়েছে। খুব শিগগিরই রেল যোগাযোগ চালু করা হবে।

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/কেবি/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!