[ শিক্ষা ]
৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল পুনরায় দেওয়ার সিদ্ধান্ত
ফাইল ফটো
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি ফল আবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এরই মধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরো সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিসিএস
লিংক সফলভাবে কপি হয়েছে!