[ শিক্ষা ]
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি
ছবি: ডেইলি বাংলাদেশ
বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর তিতুমীর কলেজের গেটের সামনে “তিতুমীর ঐক্য” এর ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় ২৫০ থেকে ৩০০ জন উপস্থিত ছিলেন।
জানা গেছে, বর্তমানে তিতুমীর কলেজ এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিকসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!