মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি ইউসুফ ইসলাহি ও সম্পাদক মাজহারুল ইসলাম। সভাপতি ইউসুফ ইসলাহি লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।
.png)
কমিটির অন্যান্য সদস্যদের বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, পরে তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এর আগে সোমবার (১৮ নভেম্বর) প্রকাশ্যে আসেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি। ঢাকা কলেজ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করে সংঘঠনটি।