ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জুলাই অভ্যুত্থানে নিহত-আহতদের তালিকা মিলবে ৩১ ডিসেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৯, ২১ নভেম্বর ২০২৪
জুলাই অভ্যুত্থানে নিহত-আহতদের তালিকা মিলবে ৩১ ডিসেম্বরের মধ্যে
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কোটা সংস্কার আন্দোলনে শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বৃহস্পতিবার দুপুরে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন অফিসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য গৃহীত সব পদক্ষেপের রোডম্যাপ সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান তিনি। 

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সমন্বিত সেলের যৌথ অংশগ্রহণে এই সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

Advertisement

সারজিস বলেন, তালিকা প্রণয়ন ও কার্যক্রম এখনো অব্যাহত। শহিদদের তথ্য সংগ্রহ করা সহজ। তবে আহতদের তথ্য ভেরিফাই করা একটু কষ্টকর। আমরা নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করব। ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব।

ব্রিফিংয়ে কোটা আন্দোলনে শহিদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, এখন শহিদদের পরিবারকে এককালীন ৫ লাখ ও আহতদের এক লাখ টাকা দেওয়া হচ্ছে। অবস্থা বুঝে আহতদের তিন লাখ করে টাকা দেওয়া হবে। কিন্তু যারা চিকিৎসার জন্য তিন লাখের বেশি টাকা খরচ করেছেন ডকুমেন্ট দেখালে তাদের সে টাকাও দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!