বুধবার (২০ নভেম্বর) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সাময়িক বরখাস্তকৃতরা হলেন- জাবির এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।
.png)
দায়িত্বে অবহেলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের (৫৩তম ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রারি ক্যাম্পাসের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।