[ শিক্ষা ]
জাবিতে অভ্যন্তরীণ নিরাপত্তার দাবিতে অবস্থান কর্মসূচির ডাক
ছবি: সংগৃহীত
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনার ন্যায়বিচার ও ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আগামীকাল ২৪ নভেম্বর জাবির প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা রাঁচির অকাল মৃত্যুতে ব্যাচের শিক্ষার্থীরা ন্যায়বিচার ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সকাল ৮টা হতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।
শিক্ষার্থীদের দাবি, আফসানা রাঁচির মৃত্যু কোনো দুর্ঘটনা নয় বরং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির করুণ প্রতিফলন। জাবি প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এছাড়া অটোরিকশা বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীদের জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করেনি। যা শত শত মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!