রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে জড়ো হয়ে মিছিল নিয়ে গিয়ে রেজিস্ট্রার ভবন তালাবদ্ধ করে দেন শিক্ষার্থীরা।
এ সময় গণিত বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমরা দুই দিনের আলটিমেটাম দিয়েছিলাম খুনিকে আটক করার জন্য। কিন্তু কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা আজকে প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আমরা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
.png)
কতক্ষণ পর্যন্ত তালাবদ্ধ থাকবে প্রশ্নের জবাবে তিনি বলেন, উপাচার্য স্যারসহ মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের অবহিত করবেন মামলার অগ্রগতি সম্পর্কে। সেই সঙ্গে কতদিনের মধ্যে তারা অপরাধীকে গ্রেফতারে সক্ষম হবেন এমন সময়সীমা দেবেন। তারপর আমরা অবরোধ থামাবো।
মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, আমাদের বোনকে হত্যা করা হয়েছে। চার দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এমনকি শনাক্ত করা হয়নি। আমরা আমাদের ব্যাচের পক্ষ থেকে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছি। খুনিকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাবো না।
গত ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে নতুন কলা ভবনের সামনে রিকশার ধাক্কায় আহত হন আফসানা করিম রাচি। এরপর এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।