বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ব্যবসায় প্রশাসন অনুষদের জুনায়েদ হোসাইন, তানভির ইসলাম সিয়াম ও প্রিতম কারণ, আইন ও ভূমি প্রশাসন অনুষদের শাওন, সুপেল চাকমা, গোলাম রাব্বি, কৃষি অনুষদের জিহাদ হোসাইন। তারা সবাই ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।
আইসিইউতে ভর্তি শিক্ষার্থী হলেন ব্যবসায় প্রশাসন অনুষদের হাসিবুর রহমান হাসিব।
.png)
রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে উক্ত ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যবিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে রাতভর র্যাগিংয়ের ফলে ৩ শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক ৭ শিক্ষার্থীকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে হল প্রশাসন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যাগ দেওয়া হচ্ছিল। র্যাগিং চলাকালে হঠাৎ করেই নির্যাতন সহ্য করতে না পেরে তিন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অমানবিক নির্যাতনের কারণে অনেকেই রাতে ঘুমাতে পারেননি।