সোহরাওয়ার্দী কলেজ পরিদর্শনে কবি নজরুলের অধ্যক্ষ
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের হামলায় ক্ষতিগ্রস্ত সোহরাওয়ার্দী কলেজ পরিদর্শন করেছেন নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহম্মদ হাবিবুর রহমান।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী কলেজ পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন এবং ক্ষতিগ্রস্ত কলেজ ঘুরে দেখেন।
গতকাল রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশপাশের এলাকার ৩০ এর অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
.png)
জানা যায়, গত বুধবার ভুল চিকিৎসায় ড. ডিএমআরসি কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিত হাওলাদারের মৃত্যুর অভিযোগে কলেজটির শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি চালায়। একপর্যায়ে বৃহস্পতিবার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলনরত ডিএমআরসি কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়।