ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফের সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ২৭ নভেম্বর ২০২৪
ফের সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
ছবি: ডেইলি বাংলাদেশ

ফের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতকের পরীক্ষা স্থগিত করেছে ঢাবি কর্তৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবারের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সালের প্রথম বর্ষের স্নাতক পরীক্ষার সময়সূচি থেকে বৃহস্পতিবারের (২৮ নভেম্বর) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত করা পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগির ঘোষণা করা হবে। এ ছাড়া পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে।

Advertisement

এর আগে, গত সোমবার অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!