বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪ আসনের জন্য ১ লাখ ২৫ হাজার ৪১৮টি আবেদন পড়েছে। ১ হাজার ৫০ আসনের ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য ৪০ হাজার ৯৭৩ জন আবেদন করেছেন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের জন্য ৬ হাজার ৮৩ জন আবেদন করেছেন। এবং আইবিএ ইউনিটে ১০ হাজার ২৭০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
.png)
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা। আগামী ২৩ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা। বিশ্ব ইজতিমার কারণে আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।