ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগকর্মীকে পুলিশে হস্তান্তর

ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৩, ৩ ডিসেম্বর ২০২৪
রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগকর্মীকে পুলিশে হস্তান্তর
ফাইল ছবি

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল বিভাগের অষ্টম পর্বের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী মো: ফয়সাল মাহমুদকে সাধারণ শিক্ষার্থীরা আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে।

বর্তমানে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য বর্ণিত প্রতিষ্ঠানে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বিধায় চন্দ্রিমা থানা কর্তৃক পুলিশ মোতায়েন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!