বুধবার (৪ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাস্টিস ফর জুলাইয়ের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মীর ছিবগাতুল্লাহ তকি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বাশার আজিজীসহ অন্যান্য সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন।
.png)
কোরআন তিলাওয়াতের মাধ্যমে আজকের এই সমাবেশ শুরু হয়। তারপর উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম বলেন, আজকের এই সমাবেশ আমাদের দেশকে এক নতুন দিকে ধাবিত করবে। এই সমাবেশ আমাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করবে এবং আমরা চেষ্টা করব এই ঐক্য সর্বদা বজায় রাখার জন্য।
এছাড়াও উপস্থিত নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।