ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অধিভুক্ত সাত কলেজের স্থগিত স্নাতক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ৫ ডিসেম্বর ২০২৪
অধিভুক্ত সাত কলেজের স্থগিত স্নাতক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক দুই বর্ষের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি প্রকাশিত হলেও, এবার রুটিন সংশোধন করে নতুন রুটিন প্রকাশ করেছে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দফতর।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য কথা জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের ২ ডিসেম্বরের পরীক্ষা ২৬ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বরের পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া স্থগিত ঘোষণা করা প্রথম বর্ষের ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষা ২৯ ডিসেম্বর গ্রহণ করা হবে। সব পরীক্ষা শুরু হবে দুপুর সাড়ে ১২টা থেকে।

Advertisement

ঢাবি অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!