ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

আন্দোলনের মুখে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ০২:০৫, ৭ ডিসেম্বর ২০২৪
আন্দোলনের মুখে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন পদত্যাগ করেছেন

চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন পদত্যাগ করেছেন। এছাড়া আরও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও ট্রেজারার।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

তিনি বলেন, উপাচার্য ড. অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেছেন।

উল্লেখ্য গত দুইদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এনিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা৷ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ তিন পদ থেকে তারা পদত্যাগ করলেন।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!