ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪৭তম বিসিএসের আবেদন শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১০, ৮ ডিসেম্বর ২০২৪
৪৭তম বিসিএসের আবেদন শুরু মঙ্গলবার
ছবি: ডেইলি বাংলাদেশ

৪৭তম বিসিএসের আবেদন শুরু হবে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর)। বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে এ বিসিএসের পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, গত ২৮ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবার ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়াও নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগ হবে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, এখন থেকে বিসিএসের মৌখিক পরীক্ষায় নম্বর থাকবে ১০০। গত ৪ ডিসেম্বর সচিবালয়ে সচিব কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

Advertisement

মোখলেস উর রহমান বলেন, বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে প্রতিবন্ধীদের জন্য ফ্রি। সরকারি, আধা–সরকারি সব পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি, ব্যাংক ও বীমাতেও ২০০ টাকার বেশি নিতে পারবে না। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

এর আগে বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি কমানোর প্রস্তাব করে পিএসসি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলেছিল পিএসসি। তবে সরকার ২০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করেছিল।

এদিকে একজন চাকরিপ্রার্থীর আবেদনের বয়স থাকা পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চায় পিএসসি। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। মন্ত্রণালয়ে প্রস্তাব অনুমোদন হলে ৩২ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বিসিএস
লিংক সফলভাবে কপি হয়েছে!