রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ৩৫ জন শিক্ষার্থী, ১জন শিক্ষক ও কর্মচারীর নিকট আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিপ্লব চলমান প্রক্রিয়া, দেশ গঠনের এখনো অনেক কাজ বাকি। আশা করি আন্দোলনে অবদান রাখা সবাই মিলে ঐক্য তৈরি করে আমাদের পথ দেখাবে। জুলাই-আগস্ট আন্দোলনে ঐক্যের মাধ্যমেই ফ্যাসিস্টের পতন হয়েছে। সবার সহযোগিতায় দেশ এগিয়ে যাবে।
.png)
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, কম্পট্রোলার, চিফ মেডিক্যাল অফিসারসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।