ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জানাজা ছাড়াই পোষ্য কোটার কবর দিলেন শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ৯ ডিসেম্বর ২০২৪
জানাজা ছাড়াই পোষ্য কোটার কবর দিলেন শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার প্রতীকী কবর। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জানাজার বাদেই পোষ্য কোটার প্রতীকী কবর দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিনেট ভবন প্রাঙ্গণে এই কবর দেওয়া হয়। 

এর আগে শহিদ মিনার চত্বর থেকে পোষ্য কোটার প্রতীকী লাশ নিয়ে জোহা চত্বরে অভিমুখে জানাজার উদ্দেশ্য রওনা দেয় শিক্ষার্থীরা। এময় উপস্থিত শিক্ষার্থীরা জানাজার নামাজ না পড়ার সিদ্ধান্ত নেয়। 

Advertisement

শিক্ষার্থীরা কোটা না মেধা, মেধা মেধা; পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা সুযোগ পাক; জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে; আপোষ না মৃত্যু, মৃত্যু মৃত্যু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে মুক্তি চাই; পোষ্য কোটার গদিতে, আগুন জ্বালো একসাথে ইত্যাদি স্লোগান দেয়।

শিক্ষার্থীরা বলেন, অবৈধ কোনো কিছুর জানাজা তারা পড়াবেন না। যেটার কোনো অস্তিত্ব নেই সেটার জানাজা কি পড়ব? 

সিনেট ভবন প্রাঙ্গণে কবর শেষে মোনাজাত করেন শিক্ষার্থীরা। পোষ্য কোটাকে ব্যক্তি হিসেবে গণ্য করে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পাঠানোর জন্য দোয়া করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!