মেলায় নবান্নের ঐতিহ্যকে ছবি, গল্প, গান-কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। সন্ধ্যায় ববির নিজস্ব ব্যান্ড দল বনসাই ও সপ্তর্ষি গান পরিবেশন করে। এছাড়াও পদাতিকের অর্ধশত সদস্য গান, নাচ এবং অভিনয় করে। মেলায় নাগরদোলাসহ ২৮টি দোকানে ঐতিহ্যবাহী হরেক পণ্য বিক্রি করতে দেখা গেছে। শেষ দিন শুক্রবার রাতে বনসাই ও সপ্তর্ষি ব্যান্ডসহ দেশের স্বনামধন্য গায়ক অর্ঘ্য দেব গান পরিবেশন করবেন।
মেলা অযোজন বিষয়ে পদাতিকের সভাপতি ভূমিকা সরকার বলেন, ববি শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে নবান্নের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমাদের এই আয়োজন। এই আয়োজনে নবান্নের সঙ্গে সংশ্লিষ্ট অনুষঙ্গ সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
.png)
এ বিষয়ে ববি শিক্ষার্থী মৃত্যুঞ্জয় জানান, নবান্নের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। যা সহজেই একজন শিক্ষার্থী নবান্ন বিষয়ে ধারণা নিতে পারছে।