[ শিক্ষা ]
শীতের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকছে হল
ছবি: ডেইলি বাংলাদেশ
শীতকালীন ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর থেকে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ২৩ ডিসেম্বর থেকে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত ইবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে।
.png)
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল জানান, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!