ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ববির নড়াইল ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্বে সোহাগ-ভজন

ববি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ১৫ ডিসেম্বর ২০২৪
ববির নড়াইল ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্বে সোহাগ-ভজন
সোহাগ মিয়া ও ভজন মজুমদার- ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নড়াইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের (চিত্রা) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সোহাগ মিয়া। সাধারণ সম্পাদক হয়েছেন ভজন মজুমদার। আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির সদ্যসাবেক সভাপতি শান্ত বিশ্বাস ও সাবেক সাধারণ সালিমুল হক অন্তর।

নতুন কমিটির সভাপতি সোহাগ মিয়ার বাড়ি নড়াইল সদর উপজেলায়। সাধারণ সম্পাদক ভজন মজুমদারের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়।

Advertisement

এছাড়া তিন সদস্যের আংশিক এ কমিটির সহ-সভাপতি হয়েছেন দৃষ্টি হীরা।

নবনির্বাচিত সভাপতি সোহাগ মিয়া বলেন, নড়াইল জেলা অ্যাসোসিয়েশন সংগঠনটি একটি পরিবারের মতো। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নড়াইল জেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে সংগঠনটি আবেগের জায়গা। নড়াইলের সবাই যখন একসঙ্গে হই তখন মনে হয় যেন নিজ এলাকাতে আছি। কখনো মনে হয়নি যে আমরা আলাদা কেউ। যারা আমাকে যোগ্য মনে করে সভাপতি পদে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। চেষ্টা করব সবার সহযোগিতায় আমাদের প্রাণের সংগঠনটি বহুদূর এগিয়ে নিতে।

সাধারণ সম্পাদক ভজন মজুমদার বলেন, যারা আমাকে সাধারণ সম্পাদক মনোনীত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রত্যাশা- সবাই মিলে একটি কার্যকর, সংগঠিত ও শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে তুলব। এ প্রত্যাশা বাস্তবায়ন করতে সবার সহযোগিতা চাই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!