ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কৃষি অনুষদ ছাড়া আলোকসজ্জা বঞ্চিত হাবিপ্রবির অন্যান্য ভবন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৫, ১৬ ডিসেম্বর ২০২৪
কৃষি অনুষদ ছাড়া আলোকসজ্জা বঞ্চিত হাবিপ্রবির অন্যান্য ভবন
ছবি: ডেইলি বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভবনগুলোয় আলোকসজ্জা করা হয়েছে। তবে অ্যাকাডেমিক ভবনের মধ্যে শুধু কৃষি অনুষদে আলোকসজ্জা করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টিএসসি, শহিদ মিনার, মেইন গেট, প্রশাসনিক ভবন এবং কৃষি অনুষদের সম্মুখভাগে আলোকসজ্জা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অন্য চারটি অ্যাকাডেমিক ভবনে আলোকসজ্জা করা হয়নি।

শিক্ষার্থীরা বলছেন, শুধু একটি অনুষদের ভবনে আলোকসজ্জা করে বাকিদের প্রতি বৈষম্য করা হয়েছে। শুধু কৃষি অনুষদের শিক্ষকরা প্রশাসনে অধিকসংখ্যক বলে এমন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত।

Advertisement

এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান বলেন, প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় শহিদ মিনারের যে অংশ রয়েছে সেটি সীমিত পরিসরে আলোকসজ্জা করা হয়েছে। যেহেতু কৃষি অনুষদ কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন তাই এটি অগ্রাহ্য করার উপায় নেই। তাই শুধু মহাসড়ক সংলগ্ন কৃষি অনুষদের সম্মুখভাগে আলোকসজ্জা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!